শ্রীমঙ্গলে দুই দিনব্যাপী নাট্য বিষয়ক কর্মশালার সমাপ্তি

October 28, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে সম্মিলিত নাট্য পরিষদ শ্রীমঙ্গল আয়োজনে দুই দিনব্যাপী নাট্য বিষয়ক কর্মশালার সমাপ্তি হয়েছে।
২৬ অক্টোবর বৃহস্পতিাবার সকাল থেকে শুরু হওয়া দুই দিনব্যাপী এ কর্মশালাটি শুক্রবার সন্ধ্যায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণের মাধ্যমে সমাপ্তি ঘটে।
শ্রীমঙ্গল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ কর্মশালা উদীচি শিল্পী গোষ্টি, প্রান্তিক থিয়েটার, উচ্ছাস থিয়েটার, বিজয়ী থিয়েটার, জনতা থিয়েটার, নৃত্যাঙ্গন সহ বিভিন্ন সংগঠনের প্রায় ৬০ জন নাট্য কর্মী অংশ গ্রহন করেন।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনান জামান।
সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে কর্র্মশালাটি শ্রীমঙ্গলের নাট্যকর্মীদের অভিনয়ের ক্ষেত্রে ব্যাপক কাজে আসবে বলে মনে করছেন শ্রীমঙ্গলের প্রবীণ নাট্যকর্মীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com