খাসি, মনিপুরি, ত্রিপুরা ও  চা জনগোষ্ঠিসহ বিভিন্ন জনগোষ্টির ক্ষুদে সাংবাদিকদের নিয়ে প্রশিক্ষন কর্মশালা শুরু

October 29, 2017,

বিকুল চক্রবতীর্॥ মৌলভীবাজারে শুরু হয়েছে  হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগীতায় দুইদিন ব্যাপী  সাংবাদিকতার প্রথম সাইট শীর্ষক শিশু সাংবাদিক প্রশিক্ষন কর্মশালা।

সকালে জেলার শ্রীমঙ্গল পাঁচ ভাই পাটি সেন্টারে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি মোঃ আশেকুল হক, হ্যালো বিডিনিউজের প্রশিক্ষক পিযুষ কান্তি আচার্য্য, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, দৈনিক আমাদের সময় এর সিনিয়র রিপোর্টার হিরা তালুকদার, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, কবি দিপেন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক শামীম আক্তার হোসেন।

কর্মশালায় শিশু সাংবাদিক দের পক্ষ বক্তব্য রাখেন নিঝুম চক্রবর্তী ও অতনু সিংহ।

কর্মশালায় প্রথম পর্বে সাংবাদিকতার লক্ষ ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য উপস্থাপন করেন দৈনিক আমাদের সময় এর সিনিয়র রিপোর্টার  হিরা তালুকদার ও মেজবা শিমুল।

বাংলা বানানরীতি নিয়ে ২য় সেশন করেন সহকারী অধ্যাপক শ্যামলী পাল, শিশু অধিকার নিয়ে সেশন করেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম  উদ্দিন। সাংবাদিকতার সহজ পাঠ ও লিখার নিয়ম, তথ্য সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশনে অংশনেন সাংবাদিক পিযুষ কান্তি আচার্য্য।

কর্মশালায় মৌলভীবাজার জেলার নৃতাত্ত্বিক জনগোষ্টীর মনিপুরী, খাসি, ত্রিপুরা, চা জনগোষ্টী ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন ক্ষুদে সাংবাদিক অংশনেয়।

তারা হলেন রাদিয়ান হোসেন, রাইয়ান হোসেন, নিঝুম চক্রবর্তী, প্রত্যাশা দেব নাথ, অয়ন চক্রবর্তী, মো: মহসিন আহমদ, নাজমুল হক শাকিল, অগ্নিভ প্রঞ্জন দীপ, সুদ্বীপ সিংহ, অতনু সিংহ, হৃদয় সিংহ, শাওন সিংহ, দেবজ্যোতি সিংহ, সাওন সিংহ, সঞ্জিব চাষা, দিপালী রায়, নিশা প:থমী, সঞ্জিব দেববর্মা, খাপাং দেববর্মা, আব্দুল মুকিত, রাহাত আহমদ ও তাহমিদুজ্জামান।

কর্মশালায়স্থানীয় ভাবে সার্বিক সহযোগীতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

কর্মশালার ২য় দিন সোমবার হবে সরজমিনে রিপোর্ট সংগ্রহ বিষয়ক প্রশিক্ষন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com