শ্রীমঙ্গল জপমালা রাণী ‘মারিয়া আমার মা’র তীর্থ উৎসব উদযাপন

সাইফুল ইসলাম॥ ‘সাথের সাথী ব্যথার ব্যথি জপমালা রাণী ‘মারিয়া আমার মা’ এই মূল সুরকে ধারণ করে’ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্তবর্তী হরিণছড়া চা বাগানের শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে তীর্থ উৎসব জপমালা রাণীর তীর্থস্থানে খ্রিষ্টভক্তদের দিনব্যাপি ২০তম তীর্থ উৎসব উদযাপিত হয়েছে।
২৯ অক্টোবর রবিবার শ্রীমঙ্গল হরিণছড়া চা বাগানের দিনব্যাপী ওই উৎসবে দেশি-বিদেশি ভক্তমিলে প্রায় ৩০ হাজার খ্রিষ্টভক্ত অংশ গ্রহণের মধ্যদিয়ে তাদের জপমালা রাণীর তীর্থ উৎসব পালিত হয়। হাজার হাজার খ্রিষ্টভক্তরা পাহাড়ি পথ অতিক্রম করে ৫০ ফুট উচু মারিয়ার আমার মা মূর্তিতে ভক্তিশ্রদ্ধা জানান।
তীর্থ উদযাপন কমিটির সমন্বয়কারী পালপুরোহিত ফাদার সুব্রত বনিফাস পরিচালনায় “মারীয়া আমার মা” অনুষ্ঠানে প্রধান বক্তা ধর্মপাল সিলেট ধর্ম প্রদেশ বিশপ বিজয় এনডি ক্রুজ। বিশপ সুব্রত হাওলাদার বরিশাল।
অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ মোঃ আব্দুস শহীদ এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অর্ধেন্দু কুমার দেব,জেলা পরিষদের সদস্য বদরুজ্জামান সেলিম,সাংবাদিক মামুন আহমদ প্রমুখ।
এসময় প্রধান অতিথি,হরিণছড়া চা বাগানের শ্রমিক সাধু যোসেফের ধর্মপল্লীতে নগদ ৫০ হাজার টাকা প্রদান করেন। এবং তিনি আগামী উৎসবের আগে ভক্তবৃন্দের বসার জায়গা পাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।



মন্তব্য করুন