শ্রীমঙ্গলে উদীচী’র ৪৯তম প্রাতিষ্ঠাবার্ষিকী পালিত
October 30, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ শ্রীমঙ্গলে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী’র ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে ২৯ অক্টোবর রবিবার সন্ধ্যায় স্থানীয় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আলেচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনিক ভট্টাচার্য সাজু’র সঞ্চালনায় উদীচী শ্রীমঙ্গল শাখার সভাপতি এম এ রহিম এর সভাপতিতত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নীলকান্ত দেব, অয়ন চৌধুরী, সাধারণ সম্পাদক প্রসেজিৎ রায় বিষু, প্রণবেশ চৌধুরী অন্তু, অধ্যাপক অনিরুদ্ধ সেনগুপ্ত বাচ্চু, শিক্ষক জহিরুল ইসলাম মিঠু, ফ্রান্স প্রবাসী সুশীল বণিক, সাংবাদিক অনুজকান্তি দাশ, বাবলু রায় প্রমুখ। এর আগে উদীচী শ্রীমঙ্গল শাখার শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।



মন্তব্য করুন