মৌলভীবাজারে জাসদের বর্ণাঢ্য র্যালি
October 31, 2017,

আশরাফ আলী॥ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার ৩১ অক্টোবর দুপুরে জেলা জাসদের উদ্যোগে মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের চৌমুহনী পয়েন্ট থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌর মিলনায়তন কেন্দ্রে এসে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় জাসদের জেলা সভাপতি আব্দুল হক এর সভাপতিত্বে ও বদরুল ইসলাম ইকবালের পরিচালনায় বক্তব্য রাখেন হাজী নাজিম উদ্দিন নজরুল, মঈনুল হোসেন মনু, মফিজ আলী, আশিকুর রহমান ফটিক, আলমঙ্গীর আলম, হোমায়ুন কবীর ও মোস্তাক চৌধুরী প্রমুখ।



মন্তব্য করুন