হ্যালো বিডিনিউজের দুই দিন ব্যাপী কর্মশালা সমাপ্ত

বিকুল চক্রবর্তী॥ বিভিন্ন স্থানে গিয়ে সরজমিনে রিপোর্ট সংগ্রহ, কৌতুক, সংগীত, আবৃত্তি, ছবি আঁকা ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে মৌলভীবাজারে শেষে হয়েছে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর দুই দিন ব্যাপী কর্মশালা। আর দুই দিন ব্যাপী এ কর্মশালায় বিভিন্ন স্পটে অতিথি হিসেবে যুক্ত হন বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, ফিনলে টি এর ভাড়াউড়া ডিভিশনের ডিজিএম গোলাম মোঃ শিবলী, পাখি প্রেমী মাষ্টার গোলাম মোস্তফা রাজা। তাদের সাথে কো-অর্ডিনেটর হিসেবে দ্বায়িত্ব পালন করেন বিডিনিউজের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব ডেইলি ইন্ডাস্ট্রি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য মাইটিভির মৌলভীবাজার প্রতিনিধি সঞ্জয় কুমার দে।
২য় দিনের শুরুতে সরেজমিনে ছবি উঠানো, ভিডিও করার নিয়ম বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিডিনিউজের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী।
দুপুর ১২ টায় সবাইকে নিয়ে যাওয়া হয় সরেজমিনে। প্রথমে মৌলভীবাজারের সীমান্ত এলকায় শিশুদের শিক্ষা, শিশু পাচার, ও শিশুদের মাদকের হাত থেকে রক্ষা বিষয়ে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্ণেল আশরাফুল ইসলাম এর সাক্ষাৎকার নেন প্রশিক্ষনে অংশনেয়া ক্ষুদে সাংবাদিকরা। এ সময় বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মেজর শাহীন, ৫৫ বিজিবি উপ অধিনায়ক মেজর মাঈন উদ্দিন, লে.কর্নেল ইমরুল কায়েস।
দুপুর ২টায় চা শ্রমিক শিশুদের শিক্ষা ও স্বাস্থ্য নিয়ে শ্রীমঙ্গল সাতগাঁও চা বাগান এলাকায় যায় হ্যালো প্রশিক্ষনার্থী শিশু সাংবাদিকরা। সেখানে তারা কথা বলেন চা শ্রমিক, চা শ্রমিক শিশু ও চা শ্রমিক শিশুদের শিক্ষা প্রদানের দায়িত্বরত সাঁতগাও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপ দত্তের সাথে।
এ সময় ওই বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা নিয়ে ক্ষুদে সাংবাদিকরা কথা বলে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব ও সদস্য মোঃ আলম উল্লার সাথে।
পরে তারা পরিশ্রম করে তথ্য সংগ্রহ করার প্রশিক্ষন নেন। ক্ষুদে সাংবাদিকর প্রায় এক কিলোমিটার কাঁদা যুক্ত রাস্তা পাড়ি দিয়ে হাওর পাড়ের দরিদ্র মানুষের তথ্য সংগ্রহ করে এবং পাখি প্রেমী মাষ্টার গোলাম মোস্তফা রাজার ফিসারীতে বিভিন্ন রকম পাখি দেখে। এ সময় তারা পাখির অভয়াশ্রম নিয়ে সংবাদ তৈরী করতে তথ্যও সংগ্রহ করে।
বিকেলে শ্রীমঙ্গল ভাড়াউড়া চা বাগানের ডিজিএম বাংলায় কর্মশালায় অংশ্র গ্রহনকারী ক্ষুদে সাংবাদিকরা সংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন , ধাঁধা ও কৌতুক অভিনয়ের মধ্যদিয়ে শেষ হয় দুই দিন ব্যাপী কর্মশালা।
সর্বশেষ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহনকারীকে সোমবারের উৎপাদিত শ্রীমঙ্গলের চা উপহার দেয়া হয়।
দুদিন ব্যাপী এ কর্মশালায় সার্বক্ষনিক সহযোগীতা করেন রুপম আচার্য্য, জহিরুল ইসলাম, সাজন আহমদ, শিমুল তরফদার, সুমন বৈদ্য,সঞ্জয় কুমার দে, শামীম আক্তার হোসেন,ও চৌধুরী ভাস্কর হোম ।
এর আগে ৩০ অক্টোবর রবিবার সকালে শ্রীমঙ্গল পাঁচ ভাই পার্টি সেন্টারে হ্যালো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে ও ইউনিসেফ এর সহযোগীতায় সাংবাদিকতার প্রথম সাইট শীর্ষক দুইদিন ব্যাপী এ শিশু সাংবাদিক প্রশিক্ষন কর্মশালার উদ্বোধন করেন র্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক বিমান চন্দ্র কর্মকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট স্বাস্থ্য অধিদপ্তরের প্রাক্তন পরিচালক ডা: হরিপদ রায়, শ্রীমঙ্গল সহকারী কমিশনার ভুমি মোঃ আশেকুল হক, হ্যালো বিডিনিউজের প্রশিক্ষক পিযুষ কান্তি আচার্য্য, দ্বারিকা পাল মহিলা কলেজের সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, দৈনিক আমাদের সময় এর সিনিয়র রিপোর্টার হিরা তালুকদার, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, কবি দিপেন্দ্র ভট্টাচার্য, সাংবাদিক শামীম আক্তার হোসেন।
কর্মশালায় শিশু সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন নিঝুম চক্রবর্তী ও অতনু সিংহ। কর্মশালায় প্রথম পর্বে সাংবাদিকতার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বক্তব্য উপস্থাপন করেন দৈনিক আমাদের সময় এর সিনিয়র রিপোর্টার হিরা তালুকদার ও মেজবা শিমুল। বাংলা বানানরীতি নিয়ে ২য় সেশন করেন প্রভাষক শ্যামলী পাল, শিশু অধিকার নিয়ে সেশন করেন মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন। সাংবাদিকতার সহজ পাঠ ও লিখার নিয়ম, তথ্য সংগ্রহসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সেশনে অংশনেন সাংবাদিক পিযুষ কান্তি আচার্য্য। কর্মশালায় মৌলভীবাজার জেলার নৃতাত্ত্বিক জনগোষ্টীর মনিপুরী, খাসিয়া, ত্রিপুরা, চা জনগোষ্টী ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার ২৫ জন ক্ষুদে সাংবাদিক অংশ নেয়। তারা হলেন রাদিয়ান হোসেন, রাইয়ান হোসেন, নিঝুম চক্রবর্তী, প্রত্যাশা দেব নাথ, অয়ন চক্রবর্তী, মোঃ মহসিন আহমদ, নাজমুল হক শাকিল, অগ্নিভ প্রঞ্জন দীপ, সুদ্বীপ সিংহ, অতনু সিংহ, হৃদয় সিংহ, শাওন সিংহ, দেবজ্যোতি সিংহ, সাওন সিংহ, সঞ্জিব চাষা, দিপালী রায়, নিশা প:থমী, সঞ্জিব দেববর্মা, খাপাং দেববর্মা, আব্দুল মুকিত, রাহাত আহমদ ও তাহমিদুজ্জামান। কর্মশালায়স্থানীয় ভাবে সার্বিক সহযোগীতা করেন শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।



মন্তব্য করুন