বিশিষ্ট সমাজসেবক রমাকান্ত গোয়ালা আর নেই

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের গবিন্দপুর নিবাসী আমেরিকা প্রবাসী রাম ব্রিজ গোয়ালা’র বড় ছেলে ও পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের সদস্য শিবাকান্ত গোয়ালার বড় ভাই অংকুর এডোকশন হেলর্থ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক রমাকান্ত গোয়ালা আর নেই।
২১ অক্টোবর শনিবার সন্ধ্যা ৭ টা ১৯ ঘটিকার সময় ইহধাম ত্যাগ করত: সাধনোচিত ধামে মহাপ্রয়াণ করিয়াছেন। তার মৃত্যুতে পরিবারে সুখের ছায়া নেমে আসে। মাতা পিতা ও ভাই বোনসহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। শনিবার রাতেই পারিবারিক শ্মশানঘাটে মৃতদেহ দাহও শেষকৃত্য সম্পন্ন করা হয়।
রমাকান্ত গোয়ালার মৃতে্যু গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন জুড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান গুলশান আরা মিলি, ভাইস চেয়ারম্যান কিশোর রায় চৌধুরী মনি, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্ম্মা, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক আলহাজ্ব আজির উদ্দিন, যুগ্ম আহবায়ক বদরুল হোসেন, হাজী শফিক আহমদ, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান সালেহ উদ্দিন আহমেদ, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন লেমন, পশ্চিম জুড়ী ইউপি চেয়ারম্যান শ্রীকান্ত দাস, জায়ফরনগর ইউপির প্যানেল চেয়ারম্যান আব্দুল খালিক, আওয়ামীলীগ সদস্য জাহাঙ্গীর আলম, পশ্চিম জুড়ী ইউপি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জুবের হাসান জেবলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রিংকু রঞ্জন দাস, জুড়ী নিউজের সম্পাদক ও প্রকাশক হাসানুজ্জামান, নির্বাহী সম্পাদক আল আমিন আহমদ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার জুড়ী ব্যুরো প্রধান শামীম আহমদ, জুড়ী উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক নির্মল কুমার দাস নিলু প্রমুখ।



মন্তব্য করুন