জুড়ীতে বন্ধুর বিয়েতে অকটেন উপহার, এলাকায় চাঞ্চল্য

April 9, 2026,

জুড়ী প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়ীতে জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রচলিত উপহারের ধারা ভেঙে বন্ধুর বিয়েতে অকটেন উপহার দিয়েছেন এক যুবক|

বুধবার (৮ এপ্রিল)  উপজেলার ৫নং জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই গ্রামে দুবাই প্রবাসী খলিফা আল মারুফের বিয়েতে অকটেন উপহার দেন বরের বন্ধু প্রবাসী সোহান চৌধুরী| ঘটনাটি ইতোমধ্যেই এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে|

সাম্প্রতিক সময়ে জ্বালানি তেলের সরবরাহে ঘাটতির কারণে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন| এমন পরিস্থিতিতে বন্ধুর প্রতি ভালোবাসা ও বাস্তবতার কথা বিবেচনা করেই এই অভিনব উপহারের চিন্তায় তিনি অকটেন উপহার দেন|

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com