জুড়ী উপজেলায় অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধার অভিযান
April 15, 2026,

স্টাফ রিপোর্টার : জুড়ী উপজেলায় অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধারে অভিযান পরিচালিত হয়েছে।
১৩ এপ্রিল জুড়ী উপজেলার কন্টিনালা নদীতে সহকারী কমিশনার (ভূমি)-এর নেতৃত্বে উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জুড়ী থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
অভিযান চলাকালে স্থানীয় শ্রমিকদের সহযোগিতায় নদী থেকে প্রায় ৪০টি অবৈধ চায়না ম্যাজিক জাল উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত জালসমূহ ধ্বংসের লক্ষ্যে পুড়িয়ে ফেলা হয়। মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।



মন্তব্য করুন