জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

November 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় যুব দিবস উপলক্ষে মৌলভীবাজারে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১ নভেম্বর সকালে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ অজিজুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান ও জেলা যুবলীগের সভাপতি নাহিদ হোসেন। এ ছাড়াও আলোচনা সভায় জন প্রতিনিধি ও জেলা পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে প্রশিক্ষিত যুবক ও যুব মহিলাদের মধ্য সনদ পত্র, যুব ঋণের চেক ও পুরস্কার প্রদান করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com