কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ পালিত : আইজিপি পদক পেলেন আবু সুফিয়ান

November 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
২৮ অক্টোবর শনিবার সকালে কমিউনিটি পুলিশিং ডে-২০১৭ এর বর্ণাঢ্যর‌্যালী বের হয়। র‌্যালী শেষে এক আলোচনা সভা সাইফুর রহমান অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ সায়ারা মহসীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রসাশক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান ও পৌর মেয়র মোঃ ফজলু রহমান ।
উক্ত সভায় জেলার সার্বিক আইন শৃংখলার দিক বিবেচনা করে জেলার শ্রেষ্ট আইজিপি পদক দেওয়া হয় ৬ নং একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু সুফিয়ানকে। এ বিষয়ে আলহাজ্ব মোঃ আবু সুফিয়ান বলেন আমাকে আইজিপি পদকে নির্বাচন করায় ৬ নং একাটুনা ইউনিয়নবাসীসহ সর্বস্তরের জনগনের পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com