ফার্মেসীতে রোগী দেখার সময় ভ্রাম্যমাণ আদালত জরিমানা
November 1, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর বাজারে লিংকন ফার্মেসীতে রোগী দেখার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে লিলাময় পাল নামে একজনকে জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার ৩১ অক্টোবর সন্ধ্যায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, কামালপুর বাজার এলাকার লিংকন ফার্মেসিতে আভিযান চালালে ডাক্তার লিলাময় পাল কোনো সার্টিফিকেট ও নিবন্ধনের কাগজ পত্র দেখাতে না পারায় মেডিক্যাল ও ডেল্টাল কাউন্সিল ২০১০ আইনে ডাক্তার লিলাময় পালকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।



মন্তব্য করুন