বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামান্য ঐতিহ্যে হিসেবে স্বীকৃতি পাওয়ায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা

November 2, 2017,

বিকুল চক্রবর্তী॥ জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  ঐতিহাসিক ৭ মার্চের ভাষন ইউনেস্কো কর্তৃক বিশ্ব  প্রামান্য ঐতিহ্যে হিসেবে স্বীকৃতি পাওয়ায়  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের  উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সভা করেছে।
২ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২টায় জেলার শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ শোভাযাত্রার উদ্বোধন করেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়াম্যান রনধীর কুমার দেব। এ সময়  উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো: আশেকুল হক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আলিম, শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারী বনসংরক্ষ তবিবুর রহমান, শ্রীমঙ্গল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও সাপ্তাহিক শ্রীভুমি সম্পাদক  এম এ রহিম, চন্দ্রনাথ সরকারী প্রামকমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ লুৎফুর রহমান, প্রাক্তন মুক্তিযোদ্ধা কমান্ডার কুমুদ রঞ্জন দেব, মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, মুক্তিযোদ্ধা সানু মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, শ্রীমঙ্গল পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল শীল, আরটিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, জয়বার্তার প্রধান সম্পাদক বঙ্গকবি লুৎফুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব রজত শুভ্র চক্রবর্তী, ডা: একরামুল কবির, শিক্ষিকা  রহিমা খাতুন,  উপজেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক সঞ্জয় কুমার দে, সাংবাদিক সুমন বৈদ্য, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন, সাংবাদিক জয়দ্বীপ চক্রবর্তী, সাংবাদিক জহিরুল ইসলাম, সাজন আহমদ, এসকে দাশ শ্যাম, তাপস দাশ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শ্যামল আচার্য্য, ফকির শাহ আব্দুল গনি, প্রমূখ
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে  শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে শ্রীমঙ্গল চৌমুহনী চত্তরে  সংক্ষিপ্ত সভায় বক্তারা ইউনেস্কোকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com