খালেদার গাড়ি বহরে হামলায় মৌলভীবাজার স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

November 2, 2017,

ওমর ফারুক নাঈম॥ বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে ফেনীতে পেট্রোল বোমা হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।
বৃহস্পতিবার ২ নভেম্বর দুপুর দেরটার দিকে জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ও পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী এর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রীজ এর সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে এম সাইফুর রহমান রোডস্থ সোনালী ব্যাংক ভবন এর সম্মুখে গিয়ে শেষ হয়।
মিছিল শেষে সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাম্মির হাবিব চৌধুরী রবিন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসবেক দলের আহবায়ক ও কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা স্বেচ্ছাসবেক দল নেতা আহমেদ আহাদ, আবু বকর,

শহীদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী,সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ,জেলা স্বেচ্ছাসবেক দল নেতা আব্দুল হান্নান,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সাজ্জাদুর রহমান শাহান,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ জসিম উদ্দিন।
এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং বলেন এই ভাবে হামলা ও মামলা করে সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com