মৌলভীবাজারে প্রথম দিনেই জেএসসিতে অনুপস্থিত ৫৫৯

November 2, 2017,

ওমর ফারুক নাঈম॥ মৌলভীবাজারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষায় অনুপস্থিত ৫৫৯ জন পরীক্ষার্থী।
বুধবার ১ নভেম্বর মৌলভীবাজার জেলা প্রশাসকের জেএসসি-জেডিসি পরীক্ষা কন্টোল রুম এ তথ্য নিশ্চিত করেছে। এদের মধ্যে জেএসসি পরীক্ষার্থী ৪৪৩ জন, জেডেসি পরীক্ষার্থী ১১৬ জন অনুপস্থিত। এয়াড়াও ২৩ জন ভোকেশনাল পরীক্ষায় অনুপস্থিত।
এবারে সিলেট শিক্ষা বোর্ডের অধীনে মৌলভীবাজার জেলা থেকে জেএসসিতে ২৮ হাজার ১শত ৩৪জন, জেডিসিতে ৪ হাজার ১শত ৪৪ জন এবং ভোকেশনালে মোট ৫৮৩ পরীক্ষার্থী অংশ নিয়েছে।
উল্লেখ্য, চলতি বছর সারাদেশের আটটি সাধারণ শিক্ষা বোর্ডে অধীনে জেএসসিতে ২০ লাখ ৯০ হাজার ২৭৭ এবং মাদরাসা বোর্ডের অধীনে জেডিসিতে তিন লাখ ৭৮ হাজার ৫৪৩ পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com