কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্ভোধন

স্টাফ রিপোর্টার॥ স্বাস্থ্য শিক্ষা ব্যুরো স্বাস্থ্য অধিদপ্তর এবং জেলা সিভিল সার্জন অফিসের উদ্যোগে প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে কৃমি নিয়ন্ত্রন সপ্তাহের উদ্ভোধন করা হয়েছে। শনিবার ৪ নভেম্বর সকালে শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে (কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ৪-৯নভেম্বর)উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জিয়া প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি বেগম জহুরা আলাউদ্দিনের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক সেলিনা আলা উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ সত্যকাম চক্রবর্তী, সাংবাদিক নজরুল ইসলাম মুহিব। বক্তব্য রাখেন পৌরকাউন্সিলয়র আনিসুজ্জামান বায়েশ,শিল্পী বেগম, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন, জহির আহমদ প্রমুখ।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, ৪ থেকে ৯ নভেম্বর পর্যন্ত (৫-১২ বছর শিশু) জেলার ৭টি উপজেলা ও ৪টি পৌরসভায় মোট ৩ লক্ষ ৫৭ হাজার ৯৬জন শিশুকে কৃমির টিকা খাওয়ানো হবে।
এরপর দ্বিতীয় ধাপে ১৬ থেকে ২৩ নভেম্বর পর্যন্ত (১২-১৬ বয়ষ্কদেরকে) ২ লক্ষ ২ হাজার ১৯৮ জনকে টিকা খাওয়ানো হবে।
এ ছাড়া যারা জেএসসি ও জেডিসি পরীক্ষার্থী রয়েছে তাঁদেরকে পরীক্ষা শেষ হওয়ার পর খাওয়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই কাজে মোট ৫ হাজার ২৩৮ জন স্বেচ্ছাসেবক কাজ করবে এবং বিদ্যালয়গুলো শিক্ষকরা টিকা খাওয়াবেন।
উদ্বোধনী সভায় শিক্ষক,স্বাস্থ্য সহকারী, নার্স, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইমাম, এনজিও প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন