রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা মির্জা ফরিদ বেগ এর দাফন সম্পন্ন

November 5, 2017,

স্টাফ রিপোর্টার॥ রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা, বিএলএফ কমান্ডার, মৌলভীবাজার মহকুমা ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা মির্জা ফরিদ আহমদ বেগ (৭০) এর দাফন সম্পন্ন হয়েছে।
৪ নভেম্বর শনিবার বিকেল পৌনে চারটায় মৌলভীবাজার শহরের একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহী ওয়া ইন্নালিল্লাহীর রাজেউন) করেন। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।
মরহুমের প্রথম নামাজে-জানাযা৫ নভেম্বর রোববার সকাল ১১ টায় হযরত সৈয়দ শাহ মোস্তফা (র:) টাউন ঈদগাহ মাঠে এবং বোদ জোহর নিজ বাড়ি মাতারকাপনে দ্বিতীয় নামাজে-জানাযা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মির্জা ফরিদ আহমদ বেগের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, প্রেসক্লাব সভাপতি এম এ সালাম, সাধারণ সম্পাদক এসএম উমেদ আলী প্রমুখ।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com