উদিচি শিল্পী গোষ্ঠির ৪৯তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত

November 7, 2017,

শহর প্রতিনিধি॥ হেটে পা পা করে ৪৯তম  বছরে বাংলাদেশ উদিচি শিল্পী গোষ্ঠি’ চলছি তো অবিরাম মানুষের মিছিলে- লড়ছি তো মুক্তির শপথে এই শ্লোগানকে সামনে রেখে ‘উদিচি  ৫০তম বছরে পদযাত্রা শুরু করেছে। লক্ষ লক্ষ মানুষের ভিতর জায়গা করে নিয়েছে উদিচি।মেহনতি মানুষের জন্য গান গেয়ে গেয়ে গ্রাম থেকে গ্রামান্তরেআজ এই পর্যায়ে এসে পৌছে উদিচি।
১৯৬৮ সালের ২৯ অক্টোবরেসত্যেন সেন ও রনেশ দাসগুপ্তের হাতে প্রতিষ্ঠিত করেছেন আজকের উদিচি।


৪৯তম  প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করে মৌলভীবাজার উদিচি শিল্পী গোষ্ঠি ।
৬ নভেম্বর সোমবার মৌলভীবাজার পৌরসভা মিলনায়তনে জাতীয় সংঙ্গীত গেয়ে আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার উদিচি শিল্পী গোষ্ঠির সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমুর সঞ্চালনায় ।
এতে  অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিস্ট পাটির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আবু প্রমূখ ।
এছাড়া আরোও উপস্থিত ছিলেন, লেখক ও গবেষক, কবি মাফুজুর রহমান, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পাটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোস বলু, সাবেক উদিচি সভাপতি আহমদ আফরোজ, আব্দুর রব, প্রশান্ত দেব সুবিনয় রায় শুভ পিনাক দেব।
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com