জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা ছাত্রদলের আলাচনা সভা

November 7, 2017,

স্টাফ রিপোর্টার॥ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা ছাত্রদলের উদ্যোগে আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৭ নভেম্বর বিকেলে সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমার এর বাহার মর্দনের গ্রামের বাড়িতে জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা আকিদুর রহমান সোহানের সভাপতিত্বে ও জেলা ছাত্রদল নেতা ইমামুল হক রিপনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি, জেলা

ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা পিপুল আব্দুল হাই,জেলা ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি ইসহাক চৌধুরী মামনুন, ছাত্রদল নেতা জসিম তালুকদার, রেজাউল করিম রুপন, জামাল আহমদ,ওসমান গণি পল্লব,মনজু হক,আরিফুল আনোয়ার,জনি আহমেদ, সজিবুর রহমান শুভ প্রমুখ। আলোচনা সভায় জেলা, উপজেলা ও কলেজ সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com