গণ প্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
November 8, 2017,

স্টাফ রিপোর্টার॥ টেকসই উন্নয়নে লক্ষ্য অর্জনে দক্ষতা এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে নানা আয়োজনে মধ্য দিয়ে গণ প্রকৌশল দিবস ২০১৭ ও ইনস্টিটিউশন অবডিপে¬ামা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) এর ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবস টিউপলক্ষে বুধবার ৮ নভেম্বর সকাল সাড়ে দশ টায় শহরের পৌরপার্ক থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর জনমিলন কেন্দ্রে এসে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় আই ডিইবির ভার প্রাপ্ত সভাপতি রণধীর রায় এর সভাপতিত্বে ও প্রকৌশলী আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, পি আই ওডিপে¬ামা প্রকৌশলী সমিতির সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহজান কবির।



মন্তব্য করুন