আপন আলোয় বিশ ভুবন সংকলন নিয়ে অপপ্রচার : শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ

November 9, 2017,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সিনিয়র সাংবাদিক একুশে টেলিভিশন, দৈনিক ভোরের কাগজ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রতিনিধি বিকুল চক্রবর্তীকে নিয়ে বিশ^জিত ভট্টাচার্য্য বাপন ঈর্ষাপরায়ণ হয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন এর প্রেক্ষিত ফেসবুকে আপত্তিকর মন্তব্য করেছেন। যা আমাদের দৃষ্টি গোচর হয়েছে। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের পক্ষে ৮ নভেম্বর প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট, এস,এম, আজাদুর রহমানের স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টির তীব্র নিন্দা জানানো হয়।

তিনি বিবৃতিতে আরো উল্লেখ করেন, সাংবাদিক বিকুল চক্রবর্তী একজন মুক্তিযুদ্ধের চেতনা লালনকারী, তিনি দীর্ঘদিন ধরে মৌলভীবাজার জেলায় জাতির জনক বঙ্গবন্ধু ও মহান মুক্তিযুদ্ধের ইতিহাস সংগ্রহ করে নতুন প্রজন্মের মধ্যে বিভিন্নভাবে তুলে ধরছেন। তার এই কর্মকান্ডকে বাধাগ্রস্থ এবং প্রশ্নবিদ্ধ করতে নানাভাবে ষড়যন্ত্র করে চলেছেন। তাছাড়া, বিকুল চক্রবর্তী সম্পাদিত ‘আপন আলোয় বিশ^ভুবন’ নামে বঙ্গবন্ধুকে নিয়ে একটি সংকলনের বিষয়বস্তুকে অসত্য ও ভুলভাবে ব্যাখ্যা করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছেন। আমরা শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবেবর পক্ষ থেকে তার এহেন কার্যকলাপের তীব্রনিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com