মৌলভীবাজার পলিটেকনিক থেকে কম্পিউটার চুরি
November 9, 2017,

আশরাফ আলী॥ মৌলভীবাজার সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সফটওয়্যার রুম থেকে ৮ নভেম্বর বুধবার গভীর রাতে মনিটর, হার্ডডিস্ক ও র্যাম সিসি ক্যামেরা বন্ধ করে চুরি করেছে ছিনতাইকারীরা।
জানা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের ২নং ভবনের চারতলার সফটওয়্যার রুম ১ ও ২ নং থেকে ৪টি মনিটর, ৪ টি র্যাম চুরি করে ছিনতাইকারীরা। এবং ১০-১২ টি হার্ডডিস্ক খুলে রেখে ফেলে যায় তারা। ছিনতাইকারীরা বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে সিসি ক্যামেরা বন্ধ করে রুমের তালা ভেঙ্গে সফটওয়্যার রুমে প্রবেশ করে ছিনতাই করে নিয়ে যায়।
এব্যাপারে ইনস্টিটিউটের অধ্যক্ষ আহসানুর রহমান বলেন, বাহির থেকে কেউ এসে এগুলো নিতে পারবে না। ভিতরের কেউ না কেউ এটা করেছে।



মন্তব্য করুন