রেডিও পল্লীকণ্ঠে প্রাথমিক শিক্ষায় অগ্রগতি বিষয়ক ফোন লাইভ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ প্রাথমিক শিক্ষায় মৌলভীবাজার জেলার অগ্রগতি বিষয়ক ফোনলাইভ আলোচনা অনুষ্ঠান “আলোর ভূবন” রেডিও পল্লীকণ্ঠের স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত হয়। বুধবার ৭ নভেম্বর রাত ৮ ঘটিকায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল আলীম।
অনুষ্ঠানটির উপস্থাপনায় ছিলেন রেডিও পল্লীকণ্ঠের সিনিয়র স্টেশন ম্যানেজার মোঃ মেহেদী হাসান। এ সময় শ্রোতারা সরাসরি ফোনকলের মাধ্যমে অংশগ্রহন করে মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষা সম্পর্কে বিভিন্ন তথ্য জানতে চায় জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলামের কাছে। জেলা প্রশাসক শ্রোতাদেও বিভিন্ন প্রশ্নের উওর দেন। মোঃ আব্দুল আলীম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসময় মৌলভীবাজার জেলার প্রাথমিক শিক্ষার সামগ্রীক চিত্র তুলে ধরেন।



মন্তব্য করুন