উৎসবমূখর পরিবেশে মৌলভীবাজার প্রেসক্লাবে মোহনা টিভির ৭ম বর্ষপূর্তি পালিত

November 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মৌলভীবাজারে উৎসবমূখর পরিবেশে উদযাপিত হলো মোহনা টিভির ৭ম বর্ষপূর্তি অনুষ্ঠান।
এ উপলক্ষে ১১ নভেম্বর শনিবার সকাল এগারোটায় প্রধান অতিথি হিসেবে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ। মোহনা টিভির জেলা প্রতিনিধি এডভোকেট রাধাপদ দেব সজল এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালাম,

জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এস উমেদ আলী। অন্যান্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসী ইকবাল আহমদ, প্রথম আলো প্রতিনিধি আকমল হোসেন নিপু, বাংলাভিশন ও জনকন্ঠ প্রতিনিধি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, ডিবিসি নিউজ এর প্রতিনিধি পান্না দত্ত। অনুষ্ঠান পরিচালনা করেন দেশটিভির প্রতিনিধি সালেহ এলাহী কুটি।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর আগে প্রেসক্লাব প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। এ সময় সাংবাদিক, রাজনৈতিক,  সাংস্কৃতিক ও সামাজিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com