শ্রীমঙ্গলে ভুয়া ডিবি আটক
November 11, 2017,

স্টাফ রির্পোাটার॥ শ্রীমঙ্গল ডিবির এএসপি পরিচয়দানকারী আব্দুল আহাদ(২৪) নামের এক ভুয়া পুলিশকে আটক করেছে রেলওয়ে পুলিশ। আটককৃত ব্যক্তি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ কে এমম টিলা এলাকার আফতার আলীর ছেলে বলে জানা গেছে।
বুধবার৮ নভেম্বর বিকেলে সাংবাদিকদের গ্রেফতারের বিষয় নিশ্চিত করেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
এসময় তিনি জানান, মঙ্গলবার ৭ নভেম্বর দিবাগত রাত সিলেট থেকে চট্রগ্রামগামী উদয়ন এক্সপ্রেস এর ছ নং বগিতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া কয়েক ছেলে মেয়েকে ডিবি পরিচয় দিয়ে উত্যক্ত করার সময় তাকে আটক করা হয়। প্রাথমিক অবস্থায় তাকে চট্রগ্রাম রেলওয়ে থানায় আটক করে রাখার পর আজ শ্রীমঙ্গল রেলওয়ে থানায় নিয়ে আসা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয় বলে জানান তিনি।



মন্তব্য করুন