নিয়োগ বিহীন শিক্ষক দিয়ে পরিক্ষার ডিউটি

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন মিনিউসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষায় নিয়োগবিহীন শিক্ষক দিয়ে ডিউটি করানোর অভিযোগ পাওয়া গেছে।
মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরের অভিযোগের ভিত্তিতে ডিউটি পালন অবস্থায় তানিয়া আক্তার, কৃষ্ণপদ বিশ্বাস কে পরিক্ষার হল থেকে বাতিল করেন জেএসসি কেন্দ্র সচিব মোহাম্মদ ফজলুর রহমান।
জানা যায়, বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম এই দুই শিক্ষকের নাম জালিয়াতি করে ডিউটি তালিকায় যোগ করে তাদের দিয়ে পরিক্ষার ডিউটি নিচ্ছেন। এছাড়া বিনা বেতনে তাদের দিয়ে দীর্ঘদিন থেকে পাঠদান করিয়ে আসছেন। অথচ বিদ্যালয়ের শিক্ষক হিসাবে তাদের কোন সরকারি বা বেসরকারি নিয়োগ নেই।
এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাশেদা বেগম বলেন, এরা খন্ডকালীন শিক্ষক। তাদের দিয়ে আমরা মাঝে মধ্যে ক্লাস ও পরিক্ষা নেই।
কেন্দ্র সচিব ও মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ফজলুর রহমান জানান, এদের কোন নিয়োগের প্রমান পাওয়া যায়নি। নিয়োগ ছাড়া কোন শিক্ষক কেন্দ্র পরিক্ষায় ডিউটি করতে পারে না। তাই আমরা তাদের পরিক্ষা কেন্দ্র থেকে বাতিল করেছি। বিষয়টি জেলা প্রশাসকে অবগত করে অনুসন্ধ্যান করা হচ্ছে।



মন্তব্য করুন