ব্যবসায়ী মুহিবের ওপর হামলাকারী সন্ত্রাসী আলীকে গ্রেফতারের দাবী

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার শহরের চৌমোহনা সংলগ্ন সমশেরনগর রোডের নাইন্টি নাইন দোকানের মালিক ও বালু মহালদার ব্যবসায়ী মুহিবুর রহমান মুহিব এর উপর সন্ত্রাসী হামলা হয়েছে।
৮ নভেম্বর বুধবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে ঢাকায় হাটের উদ্দ্যেশে প্রায় ৭ লক্ষ টাকা নিয়ে বের হবার সময় নিজ দোকানের সামনে সন্ত্রাসী হামলার স্বীকার হন। ১২/১৩জন সন্ত্রাসী প্রাননাশের উদ্দ্যেশ্যে এলোপাতাড়ি ভাবে তাকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। মুহিবুর রহমানকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে বৃটেন থেকে একাটুনা ইউনিয়নবাসীর পক্ষ থেকে মৌলভীবাজারের দৈনিক মৌমাছিকন্ঠ ও ডেইলি সিলেট ডটকমের সম্পাদক ম-লীর সভাপতি বৃটেনের কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর আহমদ সহ অন্যান্য নেতৃবৃন্দ এক যুক্ত বিবৃতিতে এটি একটি অত্যন্ত হৃদয় বিদারক ঘটনা বলে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো সহ সন্ত্রাসী আলী তার সহযোগী সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহবান জানান।



মন্তব্য করুন