পৌরসভার পক্ষ থেকে সচিব বনমালী ভৌমিককে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার॥ তথ্য ও যোগযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক বনমালী ভৌমিক অতিরিক্ত সচিব, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার টঘ-ঊঝঈঝঅচ এশিয়া পেসিফিক ইনফরমেশন সুপার হাইওয়ে অচওঅঝ স্টিয়ারিং কমিটির সভাপতি মনোনীত হওয়ায় ৯ নভেম্বর বৃহস্পতিবার বিকালে মৌলভীবাজার পৌরসভা হল রুমে মেয়র ফজলুর রহমান এর সভাপতিত্বে ও রনধীর বাবুর পরিচালনায় মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে বনমালী ভৌমিককে সংবর্ধনা জানানো হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিজুর রহমান চেয়ারম্যান জেলা পরিসদ মৌলভীবাজার , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছার আহমদ সভাপতি জেলা আওয়ামীলীগ, মৌলভীবাজার, সৈয়দ আবু জাফর আহমদ প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ কমিউনিষ্ট পার্টি, মুহিবুর রহমান তরফদার, সহ-সভাপতি জেলা আওয়ামীলীগ মৌলভীবাজার, অপুর্ব্ব কান্তি ধর সমাজ সেবক, আশু রঞ্জন দাশ যুগ্ন সম্পাদক, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান,ঐক্য পরিষদ, প্যানেল মেয়র ফয়সল আহমদ, কাউন্সিলর আনিচ্ছুজ্জামান বায়েছ, আয়াছ আহমদ, সাংবাদিক হাসনাত কামাল ও মো: শাহজাহান মিয়া প্রমূখ। এসময় পৌরসভার পক্ষ থেকে সম্মান্না ক্রেস্ট প্রদান করা হয় । এতে পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।



মন্তব্য করুন