দশম শ্রেনীর এক ছাত্রীর আত্মহত্যা

November 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার পৌর এলাকার দক্ষিন কলিমাবাদে দশম শ্রেনী মাদ্রাসার ছাত্রী মুন্নী সরকার (১৭) নামের এক তরুণী বাথ রুমে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে।
বৃহস্পতিবার ৯ নভেম্বর রাত দশটার দিকে এই ঘটনা ঘটে। নিহত মুন্নি কুমিল্লা জেলার মুরাদনগরের এলাকার ইউসুফ সরকারের মেয়ে। দীর্ঘদিন থেকে মামা আব্দুর রহমান রহমতের বাসায় থেকে লেখাপড়া করত বলে জানা যায়। সে মৌলভীবাজার শাহ মোস্তফা মহিলা মাদ্রাসায় দশম শ্রেণীর ছাত্রী ।
জানা যায়, বৃহস্পতিবার রাতে হঠাৎ পরিবারের সদস্যরা বাসার বাথরুমে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনর্চাজ সুহেল আহমদ জানান, ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com