শ্রীমঙ্গলে বাল্য বিয়ে ঠেকালেন ইউএনও

November 11, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥  শ্রীমঙ্গলে জন্য বাল্য বিয়ের হাত থেকে রক্ষা পেল ছামিয়া আক্তার নামের এক কিশোরী কন্যা।
জানা যায়, ৯ নভেম্বর বৃহ¯পতিবার শহরের সাদিমহল কমিউনিটি সেন্টারে উপজেলার ২নং ভুনবীর ইউনিয়নের পাত্রীকুল গ্রামের মছদ্দর মিয়ার মেয়ে ৮ম শ্রেণীর ছাত্রী ছামিয়া আক্তারের সঙ্গে হবিগঞ্জ সদর উপজেলার আউশপাড়া আটগড়িয়া গ্রামের মৃত. মধু মিয়ার পুত্র মৌলভীবাজার জেলা কারাগারে পুলিশ কনেষ্টবল একলাছুর রহমানের বিয়ের আয়োজন ছিল।
 দুপুরে বর পক্ষ বরযাত্রী নিয়ে সেন্টারে আসার সাথে সাথে খবর পেয়ে ঘটনাস্থলে পলিশসহ পৌঁছে যান উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আশেকুল হক। পরে উভয় পক্ষের লোকজনকে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসলে সেখানে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম উভয় পক্ষকে নগদ ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং উভয় পরিবারের অভিভাবকদের নিকট থেকে মুচলেখা আদায় করেন।
 

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com