(ভিডিও সহ) বর্ণাঢ্য আয়োজনে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

November 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা, কেককাটা সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে জেলা যুবলীগ।
যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবলীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে। পরে বঙ্গবন্ধু ও শেখ মনির প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেন জেলা যুবলীগ নেতাকর্মিরা।

এরপর জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ ও সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমানের নেতৃত্বে কুসুমবাগ এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহর প্রদক্ষিণ করে স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গনের এসে শেষ হয়েছে। সেখানে প্রতিষ্টা বার্ষিকীর কেক কাটা হয়।
এ সময় জেলা যুবলীগ নেতৃবৃন্দসহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিছবাউর রহমান,যুগ্ম সাধারন সম্পাদক ফজলুর রহমান ও সাংগঠনিক সম্পাদক রাধাপদদেব সজল।
র‌্যালীতে হাতী, কাপড়ের নৌকা ও শিশু কিশোরদের রকমারী সাজ সজ্জা শহরবাসীদের দৃষ্টি কাড়ে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com