আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন এর নির্মান কাজের উদ্বোধন
November 11, 2017,

স্টাফ রিপোর্টার॥ আমেরিকা প্রবাসী মোহাম্মদ বশির খাঁনের অর্থায়নে সিংকাপন আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মান কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার ১১ নভেম্বর স্কুল পরিচালনা কমিটির সভাপতি আকলিছুর রহমানের সভাপতিত্বে ও আশিকুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব হাফিয আলাউর রহমান টিপু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবু সুফিয়ান, সাবেক চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, সিতার আহমদ। আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ফজলুল হক, পরিচালনা কমিটির সদস্য বৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীবৃন্দ।



মন্তব্য করুন