বঙ্গবন্ধু ছাত্র পরিষদের আনন্দ মিছিল

November 12, 2017,

স্টাফ রিপোর্টার॥ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি পাওয়ায় মৌলভীবাজারে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের উদ্যোগে ১২ নভেম্বর রোববার সন্ধ্যায় শহরের হোসেন কমিউনিটি সেন্টার থেকে কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক জাকের আহমদ অপু’র নেতৃত্বে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌমুহনী পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের কুলাউড়া উপজেলা সভাপতি এবাদুর রহমান, সহ-সভাপতি মেহেদী হাসান কামিল, সাধারণ সম্পাদক খয়রুল ইসলাম, যুগ্ন সাধারণ সম্পাদক শুকুর আলম, পৌর সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাজ, সদর উপজেলা সহ-সভাপতি মামুন আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংস্কৃতিক সম্পাদক মোঃ জাবেদুর রহমান জাবেদ, জুড়ী উপজেলা সভাপতি আবুল হোসাইন ও সাধারণ সম্পাদক শাকিল হোসেনসহ বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com