হিন্দু সম্প্রদায়ের উপর র্নিমম হামলার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ রিপোর্টার॥ ফেইসবুকে ধর্ম অবমাননার অভিযোগ তুলে রংপুরে হিন্দুদের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের প্রতিবাদে ১২ নভেম্বর রবিবার মৌলভীবাজার প্রেস ক্লাবের সামনে সিপিবি-বাসদ এর আয়োজনে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের কমিউনিষ্ট পাটির মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট মকবুল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ষোঘ বলুর সঞ্চালনায় উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পাটির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য কমরেড আবু জাফর আহমেদ, মৌলভীবাজার জেলা বাসদের সভাপতি এডভোকেট মকবুর আহমেদ, মৌলভীবাজার জেলার উদীচী শিল্পীগোষ্ঠির সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ চৌধুরী ইমু, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সংগঠক মাছুমা খানম,তরুন সনাতনী সংঘের সাধারণ সম্পাদক জগদীশ দাস, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের মৌলভীবাজার সরকারী কলেজের সভাপতি সুবিনয় রায় শুভ প্রমূখ।



মন্তব্য করুন