সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারীদের মানববন্ধন

ইমাদ উদ দীন॥ সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মরত ৭ হাজার ৫৯ জন কার্যভিত্তিক শ্রমিক কর্মচারীদের নিয়মিত করণের দাবীতে সওজ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মানববন্ধন করেছে।
রোববার ১২ নভেম্বর দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে সংগঠনের সদস্যরা মানব বন্ধনে করেন। তারা মহামান্য হাইকোর্টের দায়েরকৃত মামলার রায় দ্রুত বাস্তবায়নের দাবী করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
মানব বন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি দেবাশিষ দে চৌধুরী, সহÑ সভাপতি মোঃ আমানত খান চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, সাংগঠনিক সম্পাদক হানিফ মিয়া,অর্থ সম্পাদক মো: আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল গনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৪ নভেম্বর জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান ও ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর পর্যন্ত পূর্ণ দিবস স্ব স্ব অফিসে কর্মবিরতি পালন করা হবে বলে জেলা নেতৃবৃন্দ জানান।



মন্তব্য করুন