মৌলভীবাজারে মহিলা মাদক ব্যবসায়ি আটক

November 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজারে ইয়াবা ও গাঁজাসহ মহিলা মাদক ব্যবসায়ি রানু বেগম (৪৫)কে আটক করেছে পুলিশ।
১২ নভেম্বর রোববার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে শেরপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
রানু বেগম সদর উপজেলার ব্রাম্মনগ্রামের মৃত দেলোয়ার আহমদের  স্ত্রী।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ সোহেল আহম্মদের  নের্তৃত্বে শেরপুর এলাকায় অভিযান চালিয়ে   ৫০০গ্রাম গাঁজা ও ২৫ পিচ ইয়াবাসহ তার নিজ বাড়ি থেকে রানুকে আটক করা হয়।
ওসি ে ক বলেন,রানু দীর্ঘদিন যাবত জেলা ও বিভিন্ন উপজেলায় মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com