(ভিডিও সহ) রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় মানববন্ধন ও সমাবেশ

November 13, 2017,

স্টাফ রিপোর্টার॥ রংপুরের ঠাকুরপাড়া গ্রামে ধর্ম অবমাননার মিথ্যা ধোঁয়া সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর জ্বালানো ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তরুণ সনাতনী সংঘ মৌলভীবাজার।
সোমবার ১৩ নভেম্বর সকাল সাড়ে এগারোটায় মৌলভীবাজার প্রেসক্লাবের সামনে এই কর্মসূচী পালিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধনে এডভোকেট প্রিতম দত্ত সজীবের সঞ্চালনায় ও তরুণ সনাতনী সংঘের জেলা সভাপতি দীপু কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা কমিটির উপদেষ্ঠা বিশাল দেব, সাধারণ সম্পাদক জগদীশ দাস, যুগ্ম সম্পাদক তপন দাস, পৌর কমিটির সাধারণ সম্পাদক স্বরুপানন্দ রায়, রাজনগর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক জনি দেব প্রমুখ।

বক্তারা বলেন, বিগত দিনে এদেশে হিন্দুদের হামলাগুলোর কোন বিচার না হওয়ায় এই হামলা থামছে না। হিন্দুরা এদেশের মানুষ। তাই তাঁদেরও এদেশে শান্তি ও নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে।
তাই রংপুরের হামলার ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে সঠিক বিচার করার দাবি জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com