শ্রীমঙ্গল পৌরসভায় পূর্ণদিবসের কর্মবিরতি পালিত
November 13, 2017,

বিকুল চকবর্তী॥ রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশন প্রদানের দাবিতে শ্রীমঙ্গল পৌরসভায় পূর্ণদিবস কর্ম বিরতি করেছে শ্রীমঙ্গল পৌরসভা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন।
রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতাসহ পেনশন প্রদানের দাবিতে তারা ১৩ নভেম্বর সোমবার পূর্ণদিবস কর্ম বিরতি ঘোষনা দিয়ে কোন কাজে যোগ দেয়নি।
বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শ্রীমঙ্গল পৌরসভা পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সোমবার সকাল থেকে কর্মবিরতি শুরু করেছে।
এ উপলক্ষে এক সমাবেশে অভিলম্বে তাদেও দাবী-দাৗয়া বাস্তবায়নের জন্য বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি জহিরুল ইসলাম , সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রমূখ।



মন্তব্য করুন