বাহুবলে এমপি কেয়া চৌধুরীর উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

November 13, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ হবিগঞ্জ-সিলেটের সংরক্ষিত মহিলা আসনের এমপি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী’র উপরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
১৩ নভেম্বর সোমবার দুপুরে শহরের চৌমুহনা চত্ত্বরে স্থানীয় উপজেলার মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, মো. ফুরকান উদ্দীন, আব্দুল কাদির সানু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক জসীম উদ্দীন প্রমুখ। মানববন্ধনে কমান্ডার মানিক চৌধুরীর মেয়ে এমপি কেয়া চৌধুরী’র ওপর নগ্ন হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান বক্তারা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com