জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন

November 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন ও প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাত করেছেন।
১৪ নভেম্বর মঙ্গলবার মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক মিছবাহুর রহমানের নেতৃত্বে দলের নেতাকর্মীরা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করেছেন। এর আগে তারা দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করেন।

সহ-সভাপতি জাতীয় সংসদের হুইপ মোঃ শাহাব উদ্দিন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস.এম জাকির হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক পৌর মেয়র ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, রাজনগনর মনসুরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিলন বখত সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com