জুড়ীতে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
November 14, 2017,

জুড়ী প্রতিনিধি॥ জুড়ী উপজেলায় বিষপানে সুলতানা বেগম (২০) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে।
মঙ্গলবার ১৪ নভেম্বর ভোরে কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। সুলতানা উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামের আব্দুল করিমের স্ত্রী।
জুড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, পারিবারিক কলহের জেরে সুলতানা বিষপান করে। পরে পরিবারের লোকজন জরুরী অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নিয়ে গেলে ভোরে চিকিৎসাধীন অবস্হায় তার মৃত্যু হয়। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান তিনি।



মন্তব্য করুন