শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু

November 14, 2017,

স্টাফ রিপোর্টার॥ শ্রীমঙ্গলে অগ্নিদগ্ধ হয়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিশু শ্রীমঙ্গল শহরতলীর উত্তর ভাড়াউড়া এলাকার সৌদি প্রবাসী সাহাব উদ্দিনের ছেলে মোহাম্মদ রিয়াজ উদ্দীন (৮) বলে জানা গেছে।
শিশুটির পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার শিশু জিহাদ ‘টুপাটুপি’ পিঠা খাওয়ার জন্য মায়ের কাছে বায়না ধরে। এসময় বাসার গ্যাস সিলিন্ডারে গ্যাস না থাকায় রিয়াজের মা মাটির চূলার জন্য জালানি কাঠ সংগ্রহ করতে পাশের বাসায় যায়। এসময় রিয়াজ খেলা ছলে প্লাষ্টিকের খেলনা চুলায় দিয়ে একটি কন্টিনারে থাকা জারের স্পীরিট দিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় বিষ্ফোরণে রিয়াজ মারাত্বক অগ্নিদগ্ধ হয়। তাকে মৌলভীবাজার সদর হাসপাতাল পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাপাতালের বার্ন ইউনিটে ভর্তি করানো হয়। গত সোমবার রিয়াজ মারা যায়। শিশু রিয়াজের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com