সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক কর্মচারীদের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টার॥ সড়ক ও জনপদ অধিদপ্তরের কর্মরত ৭ হাজার ৫৯ জন কার্যভিত্তিক শ্রমিক কর্মচারীদের নিয়মিত সংস্থাপনের আনয়নের লক্ষ্যে মহামান্য হাইকোর্টের দায়েরকৃত মামলার রায় দ্রুত বাস্থবায়নের দাবীতে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা প্রাশাসক বরাবর স্মাকলিপি প্রদান করেছে।
১৪ নভেম্বর মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সড়ক ও জনপদ শ্রমিক কর্মচারী ইউনিয়ন মৌলভীবাজার জেলা সংসদ-এর আয়োজনে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন, সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি দেবাশিষ দে চৌধুরী, সহÑসভাপতি মোঃ আমানত খান চৌধুরী , সাধারণ সম্পাদক মোঃ আকবর আলী, অর্থ সম্পাদক মোঃ আব্দুর রহিম, প্রচার সম্পাদক মোঃ আব্দুল গনি সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ। জেলা প্রশাসকের পক্ষ থেকে তাদের দেয়া স্মারকলিপি গ্রহন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল আলম খান।



মন্তব্য করুন