শ্রীমঙ্গলে বিদেশী মদসহ ২ জনকে আটক

November 15, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের সিন্দুরখান বাজার বস্তি এলাকা থেকে ২ জনকে গ্রেফতার করে।
পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার সময়
সময়
র‌্যাব জানায়, সিন্দুরখান বাজার বস্তি এলাকা মাদকদ্রব্য মজুদ রেখে বেচাকেনা করছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বাড়ীতে তল্লাশীকালে ঘরের বারান্দার ভিতরে পূর্ব দিকে দুইটি প্লাষ্টিকের বস্তায় ৪৪ টি ফেন্সিডিল, ৯২ বোতল বিয়ার এবং ৬৮টি বিভিন্ন ব্র্যান্ডের বিদেশী হুইস্কি উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৩,৩৭,৮০০/- (তিন লক্ষ সাইত্রিশ হাজার আটশত) টাকা।
গ্রেফতারকৃতরা হচ্ছে মোছাঃ খেলা বেগম (৩৫), স্বামীঃ মোঃ ফটিক মিয়া, গ্রাম-সিন্দুরখান বাজার বস্তি, থানাঃ-শ্রীমঙ্গল, জেলাঃ মৌলভীবাজার ২। দিগেন্দ্র চন্দ্র রায় (৬০), পিতা- মৃত দিরেন্দ্র চন্দ্র রায়, গ্রাম-মেঘরিকান্দি, থানা- জগন্নাথপুর, জেলা- সুনামগঞ্জ।
খেলা বেগম ও তার স্বামী মোঃ ফটিক মিয়া মৌলভীবাজার জেলার অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীদ্বয়কে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com