মৌলভীবাজার পৌরসভার উচ্ছেদ অভিযান

November 15, 2017,

স্টাফ রিপোর্টার॥ পৌর শহরের ফুটপাত দখল করে বিভিন্ন ধরণের ব্যবসায়ীদের উচ্ছেদ অভিযানে নেমেছে মৌলভীবাজার পৌরসভা। শহরের যানজট নিরসনে ও সৌন্দর্য ফিরাতে এই উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার ১৫ নভেম্বর দুপুরে শহরে কোর্ট এলাকা থেকে চাঁদনীঘাট মনু সেতু পর্যন্ত এই অভিযান চালানো হয়।
এসময় ফুটপাত ব্যবসায়ীদের মালামাল জব্দ করা হয়। এছাড়া ফুটপাত ব্যবসায়ীদের শহরের কোর্ট এলাকা থেকে চাঁদনীঘাত পর্যন্ত ও পশ্চিমবাজার থেকে চৌমুহনী পর্যন্ত অবস্থান করা নিষিদ্ধ করা হয়।


অভিযানে উপাস্থিত ছিলেন, পৌর কাউন্সিলার আয়াছ আহমদ,মনবীর রায় মঞ্জু, মহিলা কাউন্সিলার শ্যামলী পুরকায়স্থ, শিল্পী বেগম, পৌরসভার বাজার পরিদর্শক এ.কে.এম. নুরুজ্জামান, এসআই তাপস।
পৌর মহিলা কাউন্সিলার শ্যামলী পুরকায়স্থ জানান, শহরে গুরুত্বপূর্ণ এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা জুড়ে বসেছেন যারা তাদের একাধিকবার বলার পরো ফুটপাত না ছাড়ায় এই অভিযান চালানো হয়েছে। মৌলভীবাজার শহরের সৌন্দর্য নষ্টের পাশাপাশি যানজটের কারণ এই ফুটপাত ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com