ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে জাহীর চৌধুরী ও মনির চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার॥ সদর উপজেলার গোরারাই ওয়াহিদ সিদ্দেক উচ্চ বিদ্যালয়ে জাহীর চৌধুরী এবং মনির চৌধুরী বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
১৬ নভেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় মিলনায়তনে পরিচালনা কমিটির সভাপতি মোঃ লতিফুর রহমানের সভাপতিত্বে ও সদস্য আমিরুল ইসলাম সাহেদ এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মোঃ মামুনুর রশদি চৌধুরী, মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য মশিউর রহমান রিপন, ইংল্যান্ড প্রবাসী কেশবচর গ্রামের আশিকুর রহমান মখলিছ।

অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী, সাবেক মেম্বার খালিছুর রহমান, আংগুর চৌধুরী, কমিটির সদস্য হাজী ইলিয়াস মিয়া, কনর মিয়া, হাজী জসিম উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ মনিরুজ্জামান, শিক্ষিক প্রতিনিধি মোঃ জসিম উদ্দিন, ফেরদৌসি আক্তার, সাইফুদ্দিন আহমেদ মিলন, আবুল হোসেন, সূর্যমনি বিশ্বাস, জালাল আহমদ, রবিন্দ্র সরকার প্রমুখ।
অনুষ্ঠানে প্রায় ৫০জন শিক্ষর্র্থীদের মধ্যে এ বৃত্তি প্রদান করা হয়।



মন্তব্য করুন