বিজনেস ফোরামের ২২লক্ষ টাকার ত্রাণ বিতরণ

November 18, 2017,

স্টাফ রিপোর্টার॥ সাম্প্রতিক মৌলভীবাজারের বিভিন্ন অঞ্চলে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রমে তরুণদের সহযোগীতা নিয়ে পর্যালোচনা সভা করেছে মৌলভীবাজার বিজনেস ফোরাম।
শুক্রবার ১৭ নভেম্বর রাতে বিশিষ্ট ব্যবসায়ী ডা: এম এ আহাদের বাড়িতে এই সভায় বক্তব্য রাখেন মৌলভীবাজার চেম্বারের সাবেক সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ডা: এম এ আহাদ, বিজনেস ফোরামের প্রধান ত্রাণ উপদেষ্টা হাসিব হোসেন খাঁন বাবু, বিজনেস ফোরামের সভাপতি নুরুল ইসলাম কামরাণ, সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেনসহ অন্যান্যরা।
এসময় বক্তারা বলেন, মৌলভীবাজার বিজনেস ফোরাম বন্যা কবলিত বিভিন্ন এলাকায় ২২ লক্ষাধিক টাকার ত্রাণ বিতরণ করে। ত্রাণ কার্যক্রমে সহযোগীতায় ছিল তরুণ ব্যবসায়ী। তাদের এই সহযোগিতায় ত্রাণ বিতরণ কার্যক্রম সফল হয়েছে। সমাজের সর্বস্থরের জন সাধারণের কাছে বিজনেস ফোরাম খুবই প্রশংসনীয় হয়েছে।
এসময় মৌভীবাজারের বিভিন্ন ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিজনেস ফোরামের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে এক নৈশভোজের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com