ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

November 19, 2017,

স্টাফ রিপোর্টার॥ ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম হাসান মিন্টুর গ্রেফতারে প্রতিবাদে ১৯ নভেম্বর রবিবার বিকেলে জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মৌলভীবাজার জেলা ছাত্রদল।
ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলের নেতৃত্বে দুপুরে শহরের কসুমবাগ এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ কারীরা পশ্চিম বাজার মোড়ে সমাবেশে মিলিত হন। ছাত্রদলের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহবায়ক জাকির হোসেন উজ্জ্বলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জি এম মোক্তাদির রাজু, যুগ্ম আহবায়ক সিরাজুল ইসলাম পিরুন,জেলা ছাত্রদল নেতা হাফেজ আহমদ মাহফুজ, শেখ সুমন আহমদ, শাহান পারভেজ শিপন, ফজলু আহমেদ,সুলতান আহমেদ, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আমীর মোহাম্মদ,মাসুক আহমদ,জাকির আহমদ,রিয়াজ আহমদ, মৌলভীবাজার সরকারী কলেজের সাবেক সাধারণ সম্পাদক নাসিম আহমেদ বাপ্পি। অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর ছাত্রদলের আহবায়ক মাহবুর রহমান শিপন, সদর থানা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আহমেদ রাফু, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শফি উল আহমেদ জুসেফ, তরুণ প্রজন্ম দলের জেলা সভাপতি মাছুম পারভেজ জাকারিয়া,সাধারণ সম্পাদক রুম্মান আহমদ,জেলা সাইবার দলের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি দ্বীপ প্রমুখ।
বক্তারা অবিলম্বে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা মামলা প্রত্যাহার করে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম হাসান মিন্টুসহ সকল রাজবন্ধী ছাত্রনেতাদের নি:শর্ত মুক্তির দাবী জানান।
এদিকে সদর উপজেলা, কলেজ ও পৌর শাখার উদ্যোগে একই দাবীতে দুপুরে শহরের সমশের নগর সড়ক থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শাহ মোস্তফা গার্ডেন সিটির সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়।


পথসভায় সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক রুবেল মিয়ার পরিচালনায় ও সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্ব বক্তব্য রাখেন জেলা ছাত্রদল সিনিয়র ছাত্র নেতা সৈয়দ নেপুর আলী, জাকির আহমদ শাফিন,রাজু আহমদ,সামাদুর রহমান পাপ্পন,ইসহাক আহমদ রাহিন,আসগর আলী,রশিদ আহমদ টিটু,সাবের আহমদ,শাহ আলম,খালেদ আহমদ,ওলিউর রহমান রিপন, রাকিব আহমদ,মিলাদ আহমদ প্রমুখ। বিক্ষোভ মিছিল ও পথ সভায় সদর উপজেলা, কলেজ ও পৌর শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আকরাম হাসান মিন্টুসহ সকল ছাত্রনেতাদের নি:শর্ত মুক্তির দাবী জানান।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com