শ্রীমঙ্গল থেকে বিকাশে প্রতারনা চক্রের ৩ জন গ্রেফতার

November 19, 2017,

শ্রীমঙ্গল প্রতিনিধি॥ র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এলাকায় অভিযান পরিচালনা করে।

১৮ নভেম্বর শনিবার অভিযানে একটি সুনিদ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানাধীন স্টেশন রোড ভাই ভাই হোটেলের সামনে থেকে বিকাশের মাধ্যমে প্রতারনা চক্রের মূল হোতাসহ চক্রের ০৩ (তিন) জন সাক্রিয় সদস্যকে  গ্রেফতার করে র‌্যাব। গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানাঃ-১। মোঃ স্বপন মিয়া (১৯), ২। মিজান মিয়া (২১) উভয়ের পিতা- মোঃ উস্তার উল্লাহ সাং উত্তর কালেঙ্গা, থানা-কমলগঞ্জ, জেলা- মৌলভীবাজার, ৩। মোঃ আকমল (২৫), পিতা- মোঃ গোলাম রাব্বানী, সাং পিটুয়া সদরাবাদ, থানা- নবীগঞ্জ জেলা-হবিগঞ্জ। গ্রেফতারকৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তাহারা দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার বিভিন্ন থানা এলাকায় লোকজনদের নিকট হইতে বিকাশের মাধ্যমে বিভিন্নভাবে সুকৌশলে প্রতারনার মাধ্যমে টাকা আতœসাৎ করিয়া আসিতেছে। গ্রেফতারকৃত আসামীদেরকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করতে নিচের “আপনার প্রিয় শেয়ার বাটনটিতে ক্লিক করুন”

মন্তব্য করুন

Social Media Auto Publish Powered By : XYZScripts.com