জেলায় প্রাথমিক ও ইবতে দায়ী শিক্ষা সমাপণী পরীক্ষা অনুষ্ঠিত ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত

স্টাফ রিপোর্টার॥ সারা দেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ও রবিবার ১৯ নভেম্বর থেকে শুরু হয়েছে প্রাথমিক ও ইবতে দায়ী শিক্ষা সমাপণী পরীক্ষা। এবারের পরীক্ষায় জেলায় ২০৮টি কেন্দ্রে ৪২ হাজার ৪৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ২২৪৬২ জন ছাত্রী এবং ১৯৫৮৪ জন ছাত্র রয়েছে। এবার মৌলভীবাজার জেলায় প্রাথমিকে আছে ৩৮হাজার ৮৯৮ জন এবং ইবতে দায়ীতে আছে ৩১৪৮ জন শিক্ষার্থী। প্রাথমিক শিক্ষা অফিস এর সহকারী শিক্ষা অফিসার আলী আহসান রেডিওপল্লী কন্ঠকে মুঠোফুনে জানান, আজকের পরীক্ষায় প্রাথমিক ও ইবতে দায়ী মিলিয়ে মোট ১ হাজার ৩৪৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এর মধ্যে ছাত্রের সংখ্যা ৭৬২ জন এবং ছাত্রী ৫৮৬ জন। প্রাথমিকে ১০৬৭ জন এবং ইবতে দায়ীতে ২৮১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এ দিকে প্রাথমিক ও ইবতে দায়ী শিক্ষা সমাপণী পরীক্ষা উপলক্ষে সকাল থেকেই মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা শিক্ষা অফিসের কর্মকর্তারা । প্রতিবন্ধী সকল পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।



মন্তব্য করুন